MCQ ও SAQ প্রশ্ন :
MCQ প্রশ্নের জন্য এই অধ্যায়ের Mocktest গুলো practice করতে হবে। SAQ প্রশ্নের জন্য এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীগুলি ভালো করে পড়তে হবে।
2 মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন :
সংজ্ঞা: সালোকসংশ্লেষ, ফোটোলাইসিস, হিল বিক্রিয়া ও হিল বিকারক, সালোকসংশ্লেষে কার্যবর্ণালী, সালোকসংশ্লেষীয় একক, কেলভিন চক্র, ফোটোফসফোরাইলেশন
পার্থক্য: 1. আলোক দশা ও অন্ধকার দশা
সংক্ষিপ্ত প্রশ্ন:
1. সালোকসংশ্লেষকে জারণ-বিজারণ প্রক্রিয়া বলে কেন ?
2. সালোকসংশ্লেষ কী ধরনের বিপাকক্রিয়া এবং কেন ?
অথবা, সালোকসংশ্লেষকে উপচিতিমূলক বিপাকক্রিয়া বলা হয় কেন ?
3. সালোকসংশ্লেষের জল ও কার্বন-ডাই-অক্সাইড -এর ভূমিকা লেখো।
4. সালোকসংশ্লেষের দুটি তাৎপর্য লেখো।
5 মার্কের রচনাধর্মী প্রশ্ন :
1. সালোকসংশ্লেষের প্রয়োজনীয় উপাদান গুলি কী কী ? প্রতিটি উপাদানের উৎস ও ভূমিকা সংক্ষেপে আলোচনা করো।
অথবা, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় জল, কার্বন-ডাই-অক্সাইড, ক্লোরোফিল ও সূর্যালোকের ভূমিকা আলোচনা করো।
অথবা, সালোকসংশ্লেষের জন্য প্রয়োজনীয় কাঁচামালগুলির উৎস এবং সালোকসংশ্লেষে তাদের ভূমিকা লেখো।
2. সালোকসংশ্লেষের আলোক দশা ও অন্ধকার দশার বিবরণ দাও।
অনুরূপ প্রশ্ন : সালোকসংশ্লেষ পদ্ধতির আলোক দশা ও অন্ধকার দশা বিক্রিয়াগুলির বর্ণনা দাও।
অনুরূপ প্রশ্ন : সালোকসংশ্লেষের আলোক দশা ও অন্ধকার দশা কাকে বলে ? প্রক্রিয়াগুলি সংক্ষেপে আলোচনা করো।
অনুরূপ প্রশ্ন : সালোকসংশ্লেষের আলোক নিরপেক্ষ দশা টি শব্দ চিত্রের সাহায্যে উপস্থাপিত করো।
অথবা, কেলভিন চক্রটি চার্ট আকার লেখো।
3. সালোকসংশ্লেষে রঞ্জক পদার্থের ভূমিকা উল্লেখ করো।