অধ্যায়- 3 : পৃথিবীরপৃষ্ঠে কোনো স্থানের অবস্থা নির্ণয়
MCQ ও SAQ প্রশ্নাবলী :
এই ধরনের প্রশ্নগুলি Mocktest practice এর মাধ্যমে clear করতে হবে।
2 মার্কের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী :
সংজ্ঞা/কী: কৌণিক দূরত্ব, অক্ষাংশ, সেক্সট্যান্ট, নিরক্ষরেখা, ভৌগলিক জালক, স্থানীয় সময়, প্রমাণ সময়, GMT ও IST, প্রতিপাদ স্থান
3 মার্কের সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নাবলী :
পার্থক্য: (1) অক্ষাংশ ও অক্ষরেখা, (2) অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা, (3) নিরক্ষরেখা ও মূল মধ্যরেখা, (4) স্থানীয় সময় ও প্রমাণ সময়
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নাবলী:
1. অক্ষরেখার সাহায্যে কীভাবে পৃথিবীকে বিভিন্ন তাপবলয়ে ভাগ করা যায়, তা ব্যাখ্যা করো।
2. নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয়—কারণ ব্যাখ্যা করো।
3. আন্তর্জাতিক তারিখরেখা কীভাবে স্থির করা হয় ?
অথবা, তারিখবিভাজিকা বলতে কী বোঝ ?
4. কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য 12 ঘন্টা হয় কেন ?
5 মার্কের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নাবলী :
1. আন্তর্জাতিক তারিখরেখাকে স্থানভে ভেদে একটু বাঁকিয়ে টানা হয়েছে কেন ?
অথবা, আন্তর্জাতিক তারিখরেখা কী ? আন্তর্জাতিক তারিখ রেখা সর্বত্র 180° দ্রাঘিমাকে অনুসরণ করেনি কেন ?
2. অক্ষরেখা কাকে বলে ? এর বৈশিষ্ট্য ও ব্যবহার উল্লেখ করো।
3. দ্রাঘিমারেখা কাকে বলে? এর বৈশিষ্ট্য ও ব্যবহার উল্লেখ করো।
গাণিতিক প্রশ্নাবলী :
1. সকাল 8 টার সময় গ্রিনিচ থেকে প্রচারিত কোনো সংবাদ কোনো একটি স্থানে দুপুর 2 টা 30 মিনিটে শোনা গেলে স্থানটির দ্রাঘিমা কত ?
2. চেন্নাইয়ে যখন সকাল 6 টা 30 মিনিট, নিউ ইয়র্কে তখন পূর্বরাত 8 টা 13 মিনিট। চেন্নাইয়ের দ্রাঘিমা 80°15′ পূর্ব। নিউ ইয়র্কের দ্রাঘিমা কত ?
অধ্যায়- 4 : ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ
MCQ ও SAQ প্রশ্নাবলী :
এই ধরনের প্রশ্নগুলি Mocktest practice এর মাধ্যমে clear করতে হবে।
2 মার্কের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী :
সংজ্ঞা/কী: মহিভাবক আলোড়ন, গিরিজনি আলোড়ন, ভঙ্গিল পর্বত, মহিখাত, ক্ষয়জাত পর্বত, স্তুপ পর্বত, গ্রস্ত উপত্যকা, পর্বতবেষ্টিত মালভূমি, ডেকান ট্র্যাপ, পেডিমেন্ট, ইনসেলবার্জ, বাজাদা, ক্যালডেরা বা জ্বালামুখ, বদ্বীপ সমভূমি।
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী:
1. পামিরকে ‘পৃথিবীর ছাদ’ বলে কেন ?
2. প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা কী ?
অথবা, প্রশান্ত মহাসাগরে চারপাশে প্রচুর আগ্নেয়গিরি দেখা যায় কেন ?
3. জনজীবনে পর্বতের প্রভাব কী ?
3 মার্কের সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নাবলী :
পার্থক্য: (1) মহীভাবক আলোড়ন ও গিরিজনি আলোড়ন, (2) সঞ্চয়জাত ও ক্ষয়জাত পর্বত, (3) ভঙ্গিল পর্বত ও ক্ষয়জাত পর্বত/স্তুপ পর্বত, (4) পর্বতবেষ্টিত ও ব্যবচ্ছিন্ন মালভূমি, (5) পর্বত, মালভূমি ও সমভূমি
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নাবলী:
1. আগ্নেয় পর্বত কীভাবে সৃষ্টি হয়েছে ব্যাখ্যা করো।
2. মানবজীবনে মালভূমির গুরুত্ব বা প্রভাব লেখো।
5 মার্কের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নাবলী :
1. পাতসংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো।
অনুরূপ প্রশ্ন: পাত সংস্থান তত্ত্বের আলোকে হিমালয় পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো।
2. মালভূমি বলতে কী বোঝো ? মালভূমির শ্রেণীবিভাগ করো।
অথবা, ব্যবছিন্ন মালভূমি ও পর্বতবেষ্টিত মালভূমি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো।
অধ্যায়- 5 : আবহবিকার
MCQ ও SAQ প্রশ্নাবলী :
এই ধরনের প্রশ্নগুলি Mocktest practice এর মাধ্যমে clear করতে হবে।
2 মার্কের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী :
সংজ্ঞা/কী: আবহবিকার, যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকার, ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়, অঙ্গারযোজন, জলযোজন, জৈব আবহবিকার, হিউমাস, রেগোলিথ, জারণ বা অক্সিডেশন।
3 মার্কের সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নাবলী :
পার্থক্য: (1) আবহবিকার ও ক্ষয়ীভবন/নগ্নীভবন, (2) যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকার,
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নাবলী:
1. মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি দেখা যায় কেন ?
অথবা, মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রাধান্য লাভ করে কেন ?
2. মরু অঞ্চলের অধিবাসীরা বিকেলের দিকে গুলি ছোঁড়ার মতো আওয়াজ শুনতে পান কেন ?
3. মৃত্তিকা ক্ষয়ের বিভিন্ন কারণগুলি আলোচনা করো।
5 মার্কের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নাবলী :
1. মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো।
2. যান্ত্রিক আবহবিকারের প্রধান তিনটি প্রক্রিয়া চিত্র সহ আলোচনা করো।
অথবা, উষ্ণতার তারতম্য জনিত কারণে সংঘটিত বিভিন্ন ধরনের যান্ত্রিক আবহবিকার চিত্রসহ ব্যাখ্যা করো।
অথবা, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে যান্ত্রিক আবহবিকার এর শ্রেণীবিভাগ আলোচনা করো।
অধ্যায়- 8 : পশ্চিমবঙ্গ (অবস্থান, প্রশাসনিক বিভাগ, প্রাকৃতিক পরিবেশ)
MCQ ও SAQ প্রশ্নাবলী :
এই ধরনের প্রশ্নগুলি Mocktest practice এর মাধ্যমে clear করতে হবে।
2 মার্কের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী :
সংজ্ঞা/কী: পশ্চিমী ঝঞ্জা, আশ্বিনের ঝড়।
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী:
1. তিস্তাকে ‘ত্রাসের নদী’ বলে কেন ?
3 মার্কের সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নাবলী :
1. পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো।
2. পশ্চিমবঙ্গের জলবায়ুর তিনটি নিয়ন্ত্রকের বর্ণনা দাও। [5 মার্কের ক্ষেত্রে 5টির বেশি নিয়ন্ত্রক আলোচনা করতে হবে।]
3. উত্তরবঙ্গের নদ নদীর বৈশিষ্ট্য লেখো।
4. সুন্দরবন অঞ্চলের/ মালভূমি/ পার্বত্য অঞ্চলের নদনদী গুলির নাম ও বৈশিষ্ট্য লেখো।
5 মার্কের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নাবলী :
1. পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ ও রাজ্যসমূহের সংক্ষিপ্ত পরিচয় দাও।
2. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদনদীর পরিচয় দাও।
3. পশ্চিমবঙ্গের বিভিন্ন ঋতুতে জলবায়ুর বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো।
অথবা, পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো।
4. পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও।
অথবা, পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো।