৩ মার্কের ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১। ‘সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল’— ব্যাখ্যা করো।
২। ‘নূতন আমদানিও বন্ধ করা যাবে না’ — লেখকের এই প্রতীতির কারণ কী ?
৩। ‘হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করেছেন’ — হিন্দির চেষ্টাটা কী? কেন তা করা হয়েছে ? ১+২
৪। ‘সে সম্বন্ধেও কারও কোনো সন্দেহ নেই’ — কী সম্পর্কে সন্দেহ নেই ?
৫। “সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি।” — বক্তা কে ? এরূপ উক্তির কারণ কী ?
৫ মার্কের রচনাধর্মী প্রশ্নাবলী
১। বাংলা ভাষার সৃষ্টি কীভাবে হয়েছে ? একে আত্মনির্ভরশীল ভাষা বলে চলে কী ?
অথবা, “বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়।” — ‘নব নব সৃষ্টি’ প্রবন্ধে প্রাবন্ধিক কীভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন ?***
২। বাংলা ভাষায় আরবি-ফারসি শব্দের প্রভাব ‘নব নব সৃষ্টি’ প্রবন্ধ অবলম্বনে লেখো।
৩। বাংলা ভাষায় সংস্কৃত ও ইংরেজি শব্দের প্রভাব কতখানি ?
অথবা, বাংলায় সংস্কৃত ও ইংরেজি ভাষার চর্চা এখনও প্রয়োজন বলে লেখক মনে করেন কেন ?
অথবা, ‘বাংলাতে এখনও আমাদের বহু সংস্কৃত শব্দের প্রয়োজন….. ইংরেজির বেলাতেও তাই’ —এখনও প্রয়োজন বলে কেন লেখক মনে করেন ?***
৪। বাঙালি জাতির চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী কীভাবে বাংলা সাহিত্য উপকৃত হয়েছে তা সৈয়দ মুজতবা আলীর ‘নব নব সৃষ্টি’ প্রবন্ধটি অবলম্বনে আলোচনা করো।
অথবা, ‘বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলি কীর্তনে’ — প্রাবন্ধিকের এমন মন্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করে এই প্রসঙ্গে উল্লিখিত বাঙালি জাতির চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো।***
৫। “বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর।” — মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো।
অথবা, ‘নব নব সৃষ্টি’ রচনাংশে লেখকের বিদেশি শব্দ ব্যবহারের ভাবনা সম্পর্কে আলোচনা করো।
৬। আরবি-ফারসির বিরুদ্ধে জিহাদ ঘোষণা ‘আহাম্মুখী’ মনে করতেন —কোন্ প্রসঙ্গে এই উক্তি করা হয়েছিল ? কে, কেন একথা মনে করতেন ?
৭। ‘রচনার ভাষা রচনার বিষয়বস্তুর উপর নির্ভর করে।’ —মন্তব্যটির তাৎপর্য বুঝিয়ে লেখো।
৮। “ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না।” — ‘নব নব সৃষ্টি’ রচনা অবলম্বনে এ উক্তির সত্যতা বিচার করো।
অথবা, “ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না।” —কোন্ প্রসঙ্গে এ কথা বলা হয়েছে ? কথাটির তাৎপর্য কী ?***